ক্ষমতার অলিন্দে ক্ষমতার বাইরেও চলতে থাকে কত গোপন হিসাব-নিকাশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময়কার এক চাঞ্চল্যকর তথ্য এখন বিশ্ব রাজনীতিতে ঝড় তুলেছে। ট্রাম্পের জামাতা এবং সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর বিলিয়ন ডলারের গোপন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের গুরুতর অভিযোগ সামনে এসেছে। জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ‘ভ্যানিটি ফেয়ার’-এর বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডাচ গোয়েন্দারা কুশনারের আইফোনে গোপনে নজরদারি চালিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলি শীর্ষ নেতাদের সঙ্গে তার গোপন আর্থিক লেনদেনের সমস্ত চাঞ্চল্যকর তথ্য […]