চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মায়ের বকুনি খেয়ে আসমাউল হুসনা (১৫) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) ১৫নং লালানগর ইউপির ৭নং ওয়ার্ডস্থ ঘাগড়াখিল মোগল ইউনুচ ম্যানশন ভাড়া বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমাউল হুসনা পারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জঙ্গল পারুয়া এলাকার আরিফুল ইসলামের মেয়ে ও আলমশাহপাড়া হযরত খাদিজা (রা.) বালিকা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোরীর মা নুর ফাতেমা বেগম গতকাল রাতে পারিবারিক কারণে তাকে বকাঝকা […]