ঐতিহাসিক শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণ এবং সেই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেল ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মসজিদ ক্যাম্পাসে হেফাজতে ইসলাম ফটিকছড়ি শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি তাঁর বক্তব্যে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার […]