দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণার পর হতে হালদার শাখা, উপ-শাখা বা উজানে পরিবেশ বিরোধী সকল কাজ নিষিদ্ধের পাশাপাশি হালদার উজানে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। গত এক সপ্তাহে হালদার উজান সালদা অংশে ৪৭৬ জন শ্রমিকের কর্মযজ্ঞে দুই কিলোমিটার খনন কাজে লেভেলিং, ড্রেসিং ও ঘাসের চাপড়া লাগানোতে এসেছে চমৎকার গতি। অতিদরিদ্রদের কর্মসংস্থানে খাল খনন কর্মসূচিতে ৪৩ দিনের কর্মকালে কোটি টাকার বরাদ্দে ৫ কিলোমিটার খাল খননের পরিকল্পনা থাকলেও খনন কাজের গতিতে স্বস্তির পাশাপাশি […]