চট্টগ্রাম শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশের জলসীমা থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বাংলাদেশের জলসীমা থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ সংবাদদাতা

৮ আগস্ট, ২০২৬ | ৮:২৫ অপরাহ্ণ

টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদীর মোহনা থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

 

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

 

অপহৃত জেলেরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৩০), মোহাম্মদ ইসমাইল (২৭) এবং নাম-পরিচয় না জানা এক কিশোর।

 

শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার সকালে জেলেরা মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে স্পিডবোটে এসে তাদের ধরে নিয়ে যায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে, এর আগেও এই এলাকা থেকে ২০-২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে নাফ নদী ও সাগরে মাছ শিকার জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং এলাকায় আরাকান আর্মির আতঙ্ক বিরাজ করছে।

 

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবরটি আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অপহৃতদের দ্রুত ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট