চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। ৮ আগস্ট শনিবার সকালে তিনি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠসহ স্টেডিয়ামের আভ্যন্তরিন ও বাহিরের উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় তিনি উন্নয়ন কাজের ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, হারুনুর রশীদ, ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ, দিদারুল আলম চৌধুরী, নুর জাহেদ বাবলুসহ সংশ্লিষ্ট কর্মকতা ও ক্রীড়া সংগঠকগণ।
পূর্বকোণ/কিরণ/পারভেজ















