৬.৮ মাত্রার ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) সকালে অনুভূত এ ভূমিকম্পে রাজধানী লিমাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এবং পেরুর ভূ-ভৌতিক ইনস্টিটিউটের তথ্যের বরাতে রয়টার্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে আন্দিজ অঞ্চলের জুনিন প্রদেশে। ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে ছিল […]