ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ অনেকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ দিয়েছেন মো. মশিউর রহমান (মামুন) নামের বরগুনার সাবেক এক যুবদল নেতা। সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দেন মশিউর রহমান। তার অভিযোগ, ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তুলে নিয়ে ছয় মাস আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। মামুন সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার […]