চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

যাত্রাবাড়ীতে পর পর পাঁচ ককটেল বিস্ফোরণ

যাত্রাবাড়ীতে পর পর পাঁচ ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১৫ অপরাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট