চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মস্তিষ্কে একই গান বারবার বেজে ওঠার বৈজ্ঞানিক রহস্য

মস্তিষ্কে একই গান বারবার বেজে ওঠার বৈজ্ঞানিক রহস্য

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

সকালের নাশতার টেবিলে বসে হঠাৎই আনমনে একটি গান মনে পড়ে গেল। এরপর অফিসে যাওয়ার তাড়া কিংবা তৈরি হওয়ার সময় খেয়াল করলেন—ঠিক সেই একই গান মনের মাঝে রিনরিন করে বাজছে। অফিসের ব্যস্ততা, ফাইলের চাপ কিংবা কাজের ভিড়ে হুট করেই আবার ভেসে উঠল সেই সুর।

কখনো কি ভেবে দেখেছেন, একটি নির্দিষ্ট গান কেন সারাদিন এভাবে মাথা থেকে নামতে চায় না?

বারবার শোনা: কোনো গান সম্প্রতি বারবার শুনলে বা গুনগুন করলে।

স্মৃতি বা আবেগ: গানের কোনো শব্দ বা সুর যদি কোনো পুরনো স্মৃতি বা বিশেষ কোনো আবেগের সাথে জড়িয়ে থাকে।
মস্তিষ্কের অলসতা: যখন আমরা কোনো একঘেয়ে কাজ করি বা মাথা পুরো খালি থাকে, তখন মস্তিষ্ক নিজে থেকেই এই সুরগুলো বাজাতে শুরু করে।

মানসিক চাপ: অতিরিক্ত ক্লান্তি বা দুশ্চিন্তার সময়ও এটি হতে পারে।

তবে সাধারণত কোনো ক্যাচি বা চটুল গানের সুর শুনলে এই সমস্যা বেশি হয়। এটি কোনো রোগ নয়, বরং মানব মস্তিষ্কের একটি অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক প্রক্রিয়া।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট