চিকিৎসকের কাছে না গিয়ে চ্যাটজিপিটির চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ অনুসরণ করে প্রাণঘাতী শারীরিক জটিলতায় পড়েন যুক্তরাষ্ট্রের এক ফ্লোরিডার বাসিন্দা ৫৫ বছর বয়সী সাবেক পাদ্রি স্কট উইন্টার্স। এরপর মৃত্যুর মুখ থেকে ফিরেই ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন ওই ব্যক্তি। বুধবার (২৫ জুলাই) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে তিনি মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, জিপিটি-৪ও মডেলভিত্তিক চ্যাটজিপিটির চ্যাটবট তার গুরুতর শারীরিক উপসর্গগুলো বারবার ভুলভাবে মূল্যায়ন করে এবং তাকে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করেছিল। এর ফলে তিনি প্রাণঘাতী […]