চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৬ জন।

রবিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১লক্ষ ৭৯ হাজার ৮১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৮ জন, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫৮৯ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫২ হাজার ২৫৫ জন।

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট