সাম্প্রতিক বন্যায় বসতঘর বিধ্বস্ত হয়ে গৃহহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা। সংগঠনের উদ্যোগে রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন তুলে দেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী এমপি। উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি মো. আইয়ুব আলীর সঞ্চালনায় […]