বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ জুলাই) সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব। সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াস উদ্দিন বাবর’র সভাপতিত্বে ও চঞ্চল বিশ্বাস’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোর্স পরিচালক ও ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির সহ-সভাপতি শহিদুল […]