চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান স্ন্যাক্সের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১৫ অপরাহ্ণ

সম্প্রতি ফয়’ স লেক রির্সোটে নগরীর অন্যতম জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ফয়’স লেকে কমপ়্লেক্সে আগত দর্শনার্থীদের জন্য কিষোয়ান স্নাক্সের বিভিন্ন মসলা ও খাদ্যপণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত করা হবে, এর ফলে খাবারের গুণগত মান, স্বাদ ও বৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে এবং দর্শনার্থীরা ফয়’স লেকে উপভোগ করতে পারবেন নতুন ও উন্নতমানের খাবার।

এছাড়াও চুক্তির আওতায় ফয়’স লেক থিম পার্কে কিষোয়ান স্নাক্সের বিভিন্ন পণ্যের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

সমঝোতা চুক্তিতে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার এবং কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার ( প্রশাসন ও বাণিজ্য) কফিল উদ্দিন চৌধুরী।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে ফয়’স লেকে আগত দর্শনার্থীরা খাবার ও ব্র্যান্ড অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই কৌশলগত অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা ও ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) উজ্জ্বল কুমার বসাক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিপণন) মনোয়ার হোসেন রনি এবং ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) অভিজিৎ পাল । কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার–মার্কেটিং জহির উদ্দিন মজুমদার,  ম্যানেজার–বিজনেস ডেভেলপমেন্ট মাহমুদুর রহমান এবং অফিসার (ব্র্যান্ড) ফারিয়াল কবির।

পূর্বকোণ/আরআর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট