আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর আবারও আলোচনায় ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার কোনো সফল ভবিষ্যদ্বাণী নয়, বরং ভুল প্রমাণিত একটি পূর্বাভাস। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা হারবে বলে দৃঢ়ভাবে দাবি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসির দলই জয় তুলে নিয়ে তার সেই দাবি মিথ্যা প্রমাণ করে। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচকে ঘিরে ম্যাচের আগেই কোয়াকু বোনসাম বলেছিলেন, এবারের সবচেয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তার ভাষ্য ছিল, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হবে […]