চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, ভোজ্য তেল মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের মতো অনিয়ম প্রতিরোধে একটি বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে হক স্টোরকে ৫ হাজার টাকা এবং জাহানারা স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া […]