জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠেয় লং মার্চে গাড়ির সংখ্যা কমিয়ে প্রায় এক হাজার করা হয়েছে। এর আগে এই কর্মসূচিতে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মানুষের দুর্ভোগ যাতে কম হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। […]