কক্সবাজারের নাজিরারটেক পয়েন্ট-সংলগ্ন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে। নিহত জেলেরা হলেন— কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। একই এলাকার নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে অপর দুই জেলে এখনও সাগরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন বলে […]