বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাঙালির ঘরে ইলিশের কদর সসময়ই একটু বেশি। তবে কোন ইলিশ বেশি সুস্বাদু হবে, কোন ইলিশ নদীর কিংবা সমুদ্রের এসব নিয়ে চিন্তায় থাকেন কম বেশি সবাই। ইলিশ যদি খাঁটি না হয় তবে খেতে বসে মনটাই খারাপ হয়ে যায়। সমুদ্রের হিমায়িত ইলিশ আর নদীর তাজা ইলিশের স্বাদ আলাদা। তবে বাজারে গিয়ে সমুদ্রের হিমায়িত ইলিশ আর নদীর টাটকা ইলিশ অনেকেই চিনতে পারেন না। অন্যদিকে, ইলিশের মতোই দেখতে সার্ডিন বা চন্দনা ইলিশ মাছ। তবে ইলিশের মতো এত স্বাদের হয় না […]