চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ১৯৪২

ডেঙ্গুতে দেশে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৬ | ৮:৪০ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারাদেশে নতুন করে দুই হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

অধিদপ্তর আরো জানিয়েছে, ৬ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দু’জন। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে খুলনা বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৮৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৮০ হাজার ৩৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সূত্র : ইউএনবি

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট