পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ধসে পড়া আবর্জনার স্তূপের তলায় চাপা পড়ে ৩০ জন নিজত হয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে দার-এস-সালাম এলাকার একটি বড় বর্জ্য ফেলার স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের কয়েকটি বাড়ির ওপর পড়ে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির […]