জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (২৪ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ’স লোকাল গভর্নমেন্ট ইলেকশনস— শীর্ষক সংলাপের আয়োজন করে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন টু ইলেক্টোরাল সিস্টেম। এতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেন। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে জানিয়ে সিইসি বলেন, ‘আমরা চাইব […]