চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ

দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে আবারও শুরু হয়েছে নিয়মিত পাঠদান। টানা ১০ দিনের ছুটি কাটিয়ে শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

 

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

 

পরবর্তী সময়ে ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলো।

 

তবে সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ছুটি এখনো শেষ হয়নি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এরপর ৩০ ও ৩১ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।

 

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট