চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোট দেয়ায় বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোট দেয়ায় বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক অবৈধ বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের বা মামলা হয়েছে। দেশটির অ্যাটর্নি কার্যালয়ের মেরিল্যান্ড ডিস্ট্রিক গত ২৭ অক্টোবর এ তথ্য জানায়।
 
 
অভিযোগ অনুযায়ী, ৩৩ বছর বয়সী হাসিবুর রহমান জানতেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এবং ভোট দেওয়ার যোগ্যতাও তার নেই। তা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভোট দেন বলে অভিযোগ উঠেছে।
 
মেরিল্যান্ডের ডিস্ট্রিকের অ্যাটর্নি কেলি ও হায়েস এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পল যৌথভাবে প্রতারক বাংলাদেশির জাল ভোট দেওয়ার তথ্য জানিয়েছেন।
 
তারা বলেন, হাসিবুর রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়া সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সিনেটর এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হন।
 
 
এখন তার বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্তে দোষী সাব্যস্ত হলে হাসিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। যদিও ফেডারেল অপরাধের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ সাজার চেয়ে কম সাজা হয়।
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট