দেশে ভোক্তাপর্যায়ে আগামী নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। নির্ধারিত এই দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫, পেট্রোল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
।
এর আগে জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয় গত ২০ সেপ্টেম্বর। সে অনুযায়ী প্রতি লিটারের নতুন দাম নির্ধারিত হয়—ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫, পেট্রোল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।
এরপর অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হলো।
পূর্বকোণ/মিফতা


















