চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে, বিধিমালা জারি

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ১০:০০ অপরাহ্ণ

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলরত ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে এ বিধিমালা প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ বিধিমালার নাম হবে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’।

কী আছে নতুন বিধিমালায়?

সংজ্ঞা ও গতি: ‘ই-রিকশা’ বলতে সরকার অনুমোদিত ২ বা ৪ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন তিন চাকার স্বল্পগতির বাহনকে বোঝাবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার সীমাবদ্ধ থাকবে।

নিবন্ধন ও ফি: কোনও ই-রিকশা নিবন্ধন ছাড়া সড়কে চলাচল করতে পারবে না। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, ফি জমার রশিদ ও ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। কর্তৃপক্ষ ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেবে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট