জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হওয়ার শঙ্কায় তাওহীদ হৃদয়ের দল। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচটি জিততে পারলে অন্তত টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। রবিবার বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে আব্দুল গাফফার সাকলাইনকে। […]