আইআইইউসি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য অভিষেক গতকাল শনিবার( ৫ সেপ্টেম্বর) সকালে লাভলেইন স্মরণিকা ককমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আইন অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এতে আইন বিভাগের প্রায় এক হাজার (১০০০) অ্যালামনাস (প্রাক্তন শিক্ষার্থী) স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. ইমতিয়াজ আহমদ জিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ ইসলাম সুমন-এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন […]