প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছিলেন দং লিয়াং নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত চীনা যুবককে ফিরিয়ে দিয়েছে মেয়েটির পরিবার ও স্থানীয়রা। সুত্র জাানায়, প্রায় তিন মাস আগে একটি অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। সেই টানে শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে পৌঁছান ওই চীনা নাগরিক। খবর পেয়ে তরুণী নিজে গিয়ে তাঁকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে আসেন। তবে বিদেশি যুবককে দেখতে বাড়িতে ভিড় জমান […]