আওয়ামী লীগের মত বিএনপি সরকারও অতীতের একই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, “আপনি যে পথে হাঁটছেন, সেই পথে আপাও (শেখ হাসিনা) হেঁটেছিলেন। সেই পথে আপনারাও হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতেন, আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন, পালাইছে। এই পথে যারাই হাঁটবেন, তাদেরকে পালাতে হবে।” তিনি বলেন, “এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে, আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই […]