চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার চাঁদাবাজিসহ ছিনতাই মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. হৃদয়কে (২৭) গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি জানায়, নগরীর কোতোয়ালী থানার চাঁদাবাজিসহ ছিনতাই মামলার পলাতক ১ নম্বর প্রধান আসামি মো. হৃদয় ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় সরাইল থানার পাঠানপাড়া এলাকায় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মামলার আসামি মো.হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-৭ এর […]