জুনিয়র নারী অনূর্ধ্ব-২১ দল চায়নিজ তাইপে ও পাকিস্তানের পর এবার কাজাখস্তানকে হারানোর পর টানা তৃতীয় বারের মত জয় তুলে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন বাংলাদেশ নারী দল। কাজাখস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন সারিকা রিমন। অন্য দুটি গোলের একটি করেছেন মোসাম্মত লিমা, অন্যটি লিজা আক্তার। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন […]