চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ১১:৫০ পূর্বাহ্ণ

এবার ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 
 
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে নিজের ফেসবুক দেওয়া পোস্ট আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
এদিকে পোস্টটিতে বিমানের ভেতরে অবস্থান করা একটি ছবি যুক্ত করেন তিনি। ওই ছবিতে আসিফের সঙ্গে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা কোথায় যাচ্ছেন সেটি উল্লেখ করেননি পোস্টে।
 
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে ৬৪ হাজার রিয়্যাকশন পড়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট