চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না। নিহত ফেরদৌস আলমের […]