বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- রিপন জ্যোতি চাকমা, প্রদীপ চাকমা, বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, পারবিন আক্তার, সাথোয়াই মারমা শংঙ্খ রাজ […]