চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ১:১৮ অপরাহ্ণ

জুলাই অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলছেন, হাসিনা কখনোই ফিরবেন না। 
 
 
সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
 
চিফ প্রসিকিউটর বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে করে শেখ হাসিনার বিষয়ে সব তথ্য তুলে ধরা হবে।
 
 
চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।
 
 
ট্রাইব্যুনালের মামলা প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্ট গণহত্যার ১০টি মামলার তদন্ত প্রতিবেদন আমাদের প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে এসব যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরই ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
 
 
প্রসঙ্গত, রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ভারত থেকে ফিরতে সোমবার (৯ নভেম্বর) নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট