
অনলাইন ডেস্ক
১৩ জুলাই, ২০২৫ | ৭:৪৮ অপরাহ্ণ
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশের ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনাও তুলে ধরা হয়।
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। তিনি জানান, উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, তাদের জন্য একটি সম্মানজনক ও সহজ হজ নিশ্চিত করা। আমরা ব্যয় কমানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে।










বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৪ |
| আসর শুরু | ০৪ঃ২৬ |
| মাগরিব শুরু | ০৬ঃ২৬ |
| এশা শুরু | ০৭ঃ৩১ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ০৪ঃ১৭ |
| সূর্যোদয় | ০৫ঃ৩৪ |

পাকিস্তান-ইংল্যান্ড, ২য় টেস্ট, ২য় দিন (সরাসরি, বিকাল ৪টা, টেন স্পোর্টস ও সনি নেটওয়ার্ক) নারী এশিয়ান কাপ টি২০, হংকং-থাইল্যান্ড (সরাসরি, রাত ৮.৩০টা, সনি নেটওয়ার্ক, টেপম্যাড ও টফি লাইভ) টপ এন্ড টি২০, হোবার্ট হ্যারিকেনস একাডেমি-অস্ট্রেলিয়ান টেরিটোরি, এডিলেড স্ট্রাইকার্স-হায়দ্রাবাদ কিংসম্যান ও নর্দার্ন টেরিটোরি-বাংলাদেশ এইচপি (সরাসরি, সকাল ৬.৩০টা, ৯.৩০ ও বেলা ১.৩০টা, ফ্যানকোড ও টি স্পোর্টস) ইউরোপিয়ান টি২০, এডিনবার্গ ক্যাসলস-আমস্টার্ডাম ফ্লেইমস (সরাসরি, সন্ধ্যা ৭.১৫টা, স্টার স্পোর্টস ও জিও হটস্টার) সিপিএল: সেন্ট কিটন এন্ড নেভিস-জ্যামাইকা কিংসম্যান (সরাসরি, ভোর ৫টা, ফ্যানকোড ও টেপম্যাড)
সিরি-এ, জুভেন্টাস-পার্মা (সরাসরি, রাত ১টা, জি-ফাইভ)


