বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে নেতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। বিদেশে যেতে হলে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক
১ অক্টোবর, ২০২৩ | ৩:০৭ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে নেতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। বিদেশে যেতে হলে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ছোট ভাই শামীম এস্কান্দার। ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় আসে।
দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে।
পূর্বকোণ/পিআর







শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪০ |
| আসর শুরু | ০৩ঃ৫৫ |
| মাগরিব শুরু | ০৫ঃ৩৯ |
| এশা শুরু | ০৬ঃ৫০ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ০৪ঃ৩১ |
| সূর্যোদয় | ০৫ঃ৪৭ |

বাংলাদেশ-আফগানিস্তান, একমাত্র টেস্ট, ২য় দিন (সরাসরি, বেলা ১২টা, টি স্পোর্টস) অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, বেলা ১.৩০টা, ইউরোস্পোর্ট, ফ্যানকোড ও ট্যাপমেড)
প্রিমিয়ারশিপ, আর্সেনাল-লিডস, চেলসি-বোর্নমাউথ ও ম্যানইউ-টটেনহ্যাম (সরাসরি, সন্ধ্যা ৬টা, রাত ৮টা ও রাত ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১) লা লিগা, বার্সেলোনা-গেটাফে ও রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল (সরাসরি, রাত ১১টা ও রাত ১টা, টি স্পোর্টস ও ফ্যানকোড) সিরি-এ, ইন্টার মিলান-পারমা (সরাসরি, রাত ১০.৩০টা, জি-ফাইভ ও বিগিন এপস) বুন্দেসলিগা, অগসবার্গ-বায়ার্ন মিউনিখ ও মেইনজ-লেভারকুসেন (সরাসরি, রাত ৮টা, জি-ফাইভ)


