গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫২ জনে। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫৬ জন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ






















