চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নির্বাচনে দেশের আয় বাড়ে, মানুষ আনন্দে চা-শিঙাড়া খেতে পারেন: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

৩০ আগস্ট, ২০২৩ | ৫:০২ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। বেচাকেনাও বাড়ে। মানুষ মনের আনন্দে চা-শিঙাড়া খেতে পারেন। প্রার্থীরা টাকা খরচ করেন। এটি ভালো দিক। যদি আন্দোলনের নামে চোরাগলি পথে দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, রেল লাইনে আগুন, সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় দেশের মানুষের ক্ষতি হবে এবং দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।’

নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতারাং পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিকভাবে গত ছয় মাসের চেয়ে বর্তমানে দেশের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম কিছু কমেছে। তবে হ্যাঁ আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।’

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই মাছ ছাড়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট