চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৩ | ৮:০১ অপরাহ্ণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন।

শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয় এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বুরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৩ জন ও ঢাকার বাইরের ৪৯৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০ হাজার ৭৯৭ জন।

একই সময়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩ হাজার ৯৬৪ জন এবং ঢাকার বাইরের ৮ হাজার ২৪৭ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট