চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ

সিলেটে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রবাসের চাকা ফেটে সিলেট অভিমুখী একটি সিনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা ও মাইক্রোবাসটি পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট