চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২৬ | ৫:৫৪ অপরাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩২ জন।

 

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৬১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫২২ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু।

 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৭ হাজার ৭৯১ জনের।

 

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ৯৬৪ জন বাড়ি ফিরেছে।

পূর্বকোণ/আদর/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট