চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আকবরশাহে বাসচাপায় পোশাক কর্মীর মৃত্যু, আটক চালক

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ থানার কর্নেল হাট এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক পোশাক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় ঘাতক বাস এবং বাস চালক মো. আলী (৩৫) কে আটক করেছে পুলিশ।

নিহত ওই পোশাক কর্মীর নাম কুলসুম আক্তার (৩৫)। তিনি কাট্টলী ভ্যান গার্ড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান বলেন, পোশাক কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় ওই পোশাক কর্মীকে ৭ নম্বর রুটের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ ঘাতক বাস এবং বাস চালককে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট