চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইপিজেডে মাদক ও জুয়ার ঘর উচ্ছেদ করলো ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পেশাদার জুয়ারি ওসমানের নতুন জুয়ার ঘর উচ্ছেদ করলো ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী পকেট গেইট খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গত প্রায় ১৫ বছর যাবৎ আকমল আলী পকেট গেইট খালপাড় এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিত্যক্ত ডোবার উপর টিনের তৈরি বাঁশের খুঁটির দিয়ে জুয়া খেলা ও মাদকের আসর বসানোর জন্য একটি ঘর নির্মাণ করে পেশাদার জুয়াড়ি ওসমান। উক্ত ঘরটি গত ৩ জুন সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে পুলিশের অভিযান টিম ভেঙে দেয়। ঘরটি ভেঙে দেয়া এবং তার নামে মামলা নেয়ার পর ওসমান গনি ও তার লোকজন কিছুদিন খেলা বন্ধ রাখে। গত কয়েকদিন আগে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠের উত্তর পাশে গহিন আম বাগানের জঙ্গলের ভিতর ওসমান অস্থায়ী, খোলা টং ঘর নির্মাণ এবং সেখানে নতুন করে জুয়া ও মাদক সেবনের আসর বসানো পুনরায় শুরু করে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর ইপিজেড  থানার এসআই আবু বকর টিম নিয়ে উক্ত জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৬জন জুয়াড়ি গ্রেপ্তার এবং জুয়ার আসর থেকে ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করেন।

 

আজ সোমবার পুনরায় অভিযান চালিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা  জঙ্গলের ভিতরে নির্মাণ করা পেশাদার জুয়াড়ি ওসমানের খোলা টং ঘরটি উচ্ছেদ করেন। 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট