চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় মাদক মামলা

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ঢাকায় মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী ওরফে রিপনকে (২৯) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়’স লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নুর নবী চট্টগ্রামের খুলশী থানার পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, ডিএমপির মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত নুর নবীকে ১০ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

 

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নুর নবী চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাবের একটি দল ফয়েস লেক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নুর নবীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট