আইআইইউসি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য অভিষেক গতকাল শনিবার( ৫ সেপ্টেম্বর) সকালে লাভলেইন স্মরণিকা ককমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আইন অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এতে আইন বিভাগের প্রায় এক হাজার (১০০০) অ্যালামনাস (প্রাক্তন শিক্ষার্থী) স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. ইমতিয়াজ আহমদ জিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ ইসলাম সুমন-এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড. নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. মঈনুদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা আইআইইউসি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আইন অঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে এবং আইনি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হারুনুর রশিদ রাজু, সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ হাসান উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু ওবাইদা মো. সাঈদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তানজিউল মোস্তফা নিরু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবেদ মাহমুদ আনছারি, অর্থ সম্পাদক অ্যাড. মো. সাইফুল ইসলাম চৌধুরী, সহ-অর্থ সম্পাদক অ্যাড. শরফুদ্দিন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. মো. হিজবুল হক, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শিরিন আক্তার রিমি, সহ-সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. ছিবগাতুল্লাহ খালেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. মো. জাকারিয়া শাকিল, এবং নারী বিষয়ক সম্পাদক অ্যাড. খুশনুদ রাইসা ঊশিকা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যবৃন্দ—অ্যাড. সাজিদা আহমেদ সূচনা, অ্যাড. মো. আকরাম রেজা ইমু, অ্যাড. সুলতান মাহমুদ, অ্যাড. শাহাদত হোসাইন, অ্যাড. মো. ফাহিম, অ্যাড. সানজিদা আক্তার এবং হাফিজ উল্লাহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
পূর্বকোণ/পারভেজ


















