চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যবসায়ীকে গুলি, সন্দ্বীপে ‘কিশোর গ্যাং সদস্য’ গ্রেপ্তার

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে ব্যবসায়ী আকবর হোসেনকে গুলি করে আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. নাজমুল হোসেন স্বাধীন (১৯) কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।  তিনি সন্দ্বীপ উপজেলার হরিশপুরের রহমত আলীর বাড়ির মৃত মো. হানিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকবর হোসেন সন্দ্বীপ থানার এজাহারনামীয় আসামি।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট সন্দ্বীপের তুলাতলীতে ব্যবসায়ী আকবর হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি নাজমুল হোসেন স্বাধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট