চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় লরি চাপা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির মোবাইল ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে পালানোর সময় তাকে ধরতে গিয়ে তিনি লরি গাড়ির নিচে চাপা পড়েন।
তাৎক্ষণিক নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
পূর্বকোণ/রাজীব/পারভেজ


















